1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা অব্যাহত রয়েছে।

ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫২ জন।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের চলমান অভিযানে গাজায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৭৩ জনে। আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।

বিবৃতিতে বলা হয়, “গাজা উপত্যকার বহু জায়গায় এখনও মরদেহ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। ইসরায়েলি বাহিনীর উপস্থিতি এবং নিরাপত্তাহীনতার কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।”

এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়েও ইসরায়েলি হামলায় আরও ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০ জনের বেশি। গত ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় মোট ৮৫১ জন নিহত এবং ৫ হাজার ৬৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে, চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৭ হাজার ৭৫০ জন এবং আহত হয়েছেন আরও ২৭ হাজার ৫৬৬ জন। অথচ তার আগেই, গত জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল।

এদিকে, গাজায় চালানো গণহত্যামূলক অভিযানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

একইসঙ্গে, ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট