সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মোংলা বন্দর সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে ২০ হাজার চারা রোপণ করা হবে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা পণ্য জব্দ শার্শা ও বেনাপোলের বিভিন্ন বাজারে কাচাঁ মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে

থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ২০

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শত শত মানুষ।

শনিবার এ ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে শিশু-নারীও রয়েছে। স্থানীয় হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছেন।

কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের বেশিরভাগই টিভিকে’র সমর্থক ছিলেন। তারা সমাবেশস্থলে বিজয়ের আগমনের জন্য অন্তত ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছান বিজয়, আর তার পরপরই পদদলনের এই ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews