রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

শার্শা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশি স্বজনদের দেখালো বিজিবি-বিএসএফ

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক আব্দুল জব্বার মন্ডল (৭৫) এর লাশ বাংলাদেশেও অবস্থানরত মেয়ে মিতু ও স্বজনদের যৌথভাবে দেখালো বিজিবি-বিএসএফ সদস্যরা। মিতু বেনাপোল পোর্ট থানার বাবলু মন্ডলের স্ত্রী।

আজ বুধবার (০১ অক্টোবর ২০২৫) বিকেলে ধান্যখোলা সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস এর কাছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার মেয়ে মিতু ও স্বজনরা লাশ দেখার জন্য আবেদন করেন। বিষয়টি বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে আবেদন পৌঁছালে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দেখার আয়োজন করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আবেদনের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি মেয়ে মিতু ও স্বজনদের আব্দুল জব্বার মন্ডলের লাশ দেখানো হয়। পরে মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। স্বজনরা মরদেহ দেখে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews