রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: শিশুর কথা শুনবো আজ,শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়,জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ০৬ (অক্টোবর) সোমবার সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহ ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন সমগ্র অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এরপরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মমিনুর রহমান এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সেখ আসাদুর রহমান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আব্দুল কাদের ,জেলা ক্রীড়া সম্পাদক হুসাইন আহমেদ ,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, ডাঃ শেখ রিয়দুজজকমান। আলোচনা সভা শেষে শিশু অধিকার সপ্তাহ ২০২৫, উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমীর ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews