রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

খুলনায় লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশের প্রতিটি জেলার ন্যায় খুলনায় ১৭ অক্টোবর, দেশব্যাপী লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে বুধবার দুপুরে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান-এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে এই প্রথম লালন সাঁইজির অনুষ্ঠানটিকে ‘ক’ শ্রেণীতে যুক্ত করে গেজেটেড ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণীর অনুষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। খুলনায় এই প্রথমবারের মতো সারাদেশের ন্যায় লালন তিরোধান দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য ১৭ই অক্টোবর বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে আলোচনসভা ও সন্ধ্যা সাড়ে ছয়টার পর লালন সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ, ফায়ার সার্ভিস, সেচ্ছাসেবক এর পাশাপাশি মেডিকেল টিম সর্বদা প্রস্তুত থাকবে। দিবসটি ব্যপক প্রচার-প্রচারণার স্বার্থে গণমাধ্যমকর্মীদেরকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার নাজমুস সাকিব, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল আলম টুটুল, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম-সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews