রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

অধ্যয়ন গণমাধ্যম ও আন্তঃধর্ম্রীয় সংলাপ কেন্দ্রের আয়োজনে শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান:: পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা ও শান্তির সমৃদ্ধি হউক ধরণী এই প্রতিপাদ্যে অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্ম্রীয় সংলাপ কেন্দ্রের আয়োজনে খুলনা বিএমএ মিলনায়তনে শুক্রবার সকালে শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর খুলনা এরিয়া কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার মিসেস ফুলি সরকার ও খুলনা শিক্ষা সাগর কোচিং সেন্টারের শিক্ষক মাওলানা মোঃ মোস্তাহিদুল ইসলাম।
এ সময় মূলসুরের আলোকে মূখ্য ধর্মীয় আলোচনা করেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী মেধস কুমার ব্যানার্জী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্ম্রীয় সংলাপ কেন্দ্রের সহ-সভাপতি শ্রী পংকজ কুমার দত্ত।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্ব স্ব ধর্ম থেকে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম ওয়াহিদুজ্জামান।
সংগঠনের উত্তম দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যথেকে আলোচনার সারমর্ম মূল্যায়নে সংক্ষিপ্ত আকারে উন্মুক্ত আলোচনা ও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের দপ্তর সম্পাদক অশোক সরকার।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews