রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

খুলনার কয়রায় নৌবাহিনীর অভিযানে হরিণের মাংসসহ আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত রাত ১১টা ৩০মিনিটে খুলনা জেলাস্থ কয়রা উপজেলার ৫ ও ৬ নং লঞ্চঘাট তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

উক্ত অভিযানকালে কয়রার বাসিন্দা মোঃ সেলিম হাওলাদার এর বাড়ির ফ্রিজের ভিতর থেকে ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হরিণের মাংসসহ আসামিকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews