1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সাংবাদিক-পুলিশের সমন্বয়ে অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিং জোরদার হবে” দাকোপে কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে-লিওনেল মেসি বাঁচতে চাইলে যুক্তরাষ্ট্রকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরতে হবে-ইরান দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে-প্রধানমন্ত্রী দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ লাখ ৬৮ হাজার টাকা জাতিসংঘ মিশনে সশস্ত্র বাহিনী ও পুলিশকে আধুনিকায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

টেকনাফ থেকে মানব পাচারকারী চক্রের মূল হোতাকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফের বাহারছড়ায় শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতাকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (১২ অক্টোবর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর রবিবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশী চালিয়ে শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতা, একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলী (৫০) কে আটক করা হয়।

আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত রোহিঙ্গা এবং বাংলাদেশ নাগরিকদের অপহরণ করে আসছিল। পরবর্তীতে অর্থের বিনিময়ে তাদের মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত মানব পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‌্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকের নিমিত্তে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট