রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, প্রেসক্লাব পাইকগাছা’র সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কার্য সহকারী মোঃ সুমন আল মামুন, সুজয় মিস্ত্রি, মনির হাসান, অফিস সহকারী ফাতেমা খাতুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে দুর্যোগ প্রশমন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা, কৌশল ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews