রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

বিশ্ব হাত ধোয়া দিবস পালনে দাকোপে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: “পরিষ্কার হাতে গড়ি নিরাপদ বিশ্ব ,হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে-এর সহযোগিতায় দিবসটি বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ চালনা এন সি ক্লু বার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত দিপ্পল বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মৌসুমী আক্তার, পলাশ মন্ডল, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী রানী গাইন, সহকারী শিক্ষক পল্লব বিশ^াসসহশিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সভায় অতিথি প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন তাঁর বক্তব্যে বলেন,“হাত ধোয়া শুধুমাত্র একটি অভ্যাস নয়, এটি আমাদের সুস্থতার এক অবিচ্ছেদ্য অংশ। পরিষ্কার হাতে খাবার গ্রহণ ও দৈনন্দিন কাজের মাধ্যমে আমরা নানা রোগ-বালাই থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারি।” বিশেষ অতিথি সহকারী প্রকৌশলী শামীউর রহমান বলেন,“শুধু স্কুলে নয়, বাড়িতেও নিয়মিতভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে আমরা একটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠন করতে পারব।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কলমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। পরবর্তীতে একটি বর্নাঢ্য র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে চালনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews