রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

বেনাপোল সীমান্তে সাড়ে ৬৪ লাখ টাকার মাদক ও অবৈধ পণ্য জব্দ, ভারতীয় ট্রাকসহ চালক আটক

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৪ লাখ ২৫০ টাকার মাদক ও বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৯ টার সময় ভারতীয় একটি ট্রাক ও ৮৩ বোতল নেশা জাতীয় উইনসারেক্স কফ সিরাপ সহ চালক আব্দুল মন্ডলকে আটক হয়েছে। এছাড়াও কীটনাশক, খৈনি, পান মসলা, ঔষধ, রেলওয়ে পার্টস, নাট বোল্টু, প্লাস্টিক পাইপ, গাড়ির পার্টস, শাড়ী, কম্বল, থান কাপড় এবং কসমেটিক্স সামগ্রী শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় সীমান্ত এলাকাহতে জব্দ করা হয়। এসব ভারতীয় পণ্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হয়েছে। এবং মাদকদ্রব্য সমূহ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হবে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নেশাজাতীয় সিরাপ ও কসমেটিক্স সামগ্রীসহ প্রায় সাড়ে ৬৪ লক্ষ ২৫০ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে। এসব পণ্য নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্ট, আন্দুলিয়া ও শিকারপুর বিওপি সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews