1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল: ৪ আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পাইকগাছার হাড়িয়া আবাদে পাখিদের কলকাকলিতে মুখর প্রকৃতি বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

বোনের অভিযোগের প্রতিবাদে ভায়ের সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: পারিবারিক দ্বন্দ্বের কারণে নিজ বোন ও দুলাভাইয়ের করা অভিযোগের প্রতিবাদে আজ বুধবার সকালে বেনাপোল প্রেসক্লাবে ভাই আসাদুজ্জামান আসাদ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সহ নিজের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আসাদুজ্জামান আসাদ তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ২৯/০৯/২০২৫ ইং তারিখে আমার বোন মোছাঃ আনজুয়ারা খাতুন (শিমুল) ও ও দুলাভাই শরিফুল ইসলাম কর্তৃক শার্শা খানায় দায়েরকৃত অভিযোগটি মিখ্যা ও বানোয়াট।

তিনি আরো বলেন, গত ২১ শে জুলাই ২০২৫ ইংরেজ তারিখে আমার বোন আনজুয়ারা খাতুন শিমুল এবং বোনের স্বামী মোঃ শফিকুল ইসলাম স্থানীয় অজ্ঞাতনামা দুজনকে দিয়ে মোবাইল ফোনে আমার কাছে ১০ লক্ষ টাকা পাই মর্মে দাবী করে। পরে গত ২৮/০৯/২০২৫ ইংরেজ তারিখ আমার বোন বিকাল পাঁচটার দিকে আমার বাড়ির মেইন গেইটের বাইরে থেকে আটকিয়ে দেয়া। তার পরেরদিন ২৯/১০/২০২৫ ইং তারিখ সকাল ৮ টার দিকে আমার বোন এবং ভাগ্নে শিহাব বাড়ির মেইন গেট দিয়ে প্রবেশ করে বিল্ডিং এর পেছনের পকেট গেট তালা লাগিয়ে দেয়া। আমার বোন আমার ঘরের দরজা আটকে দিয়ে সে পাশে রান্নাঘরে যায় এবং নিজের কাছে থাকা ব্লেড দিয়ে নিজের মাথা কাটে আমাকে ফাঁসানোর জন্য । বোন তার নিজ মাথা ব্লেড দিয়ে কাটছে তার ভিডিও ধারণ করে রেখেছে আমার ছেলে। এ সময় আমার বোন আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে এবং বলে টাকা না দিলে লোকজন দিয়ে আমাকে ক্ষতি করবে এবং থানায় মামলা করবে। আমার বোন নাকি তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বিভিন্ন সময়ে টাকা দিয়েছে, যার কোন প্রমাণ নেই । অথচ আমি আমার ভাগ্নেকে ঢাকায় রেখে দুই বছর লেখাপড়া করাই সেখানে আমার প্রায় ৭ লাখ টাকা খরচ হয় সে টাকা এখনো পর্যন্ত আমাকে দেয়নি আমার বোন। পরে আমার বোন শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সে আমার কাছে ১০ লক্ষ টাকা পাবে। এবং তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়নি। সমাধানের জন থানায় আলোচনা হয় তবে সে যে আমার কাছে টাকা পাবে তার প্রমাণ আমার বোন দিতে পারেনি পুলিশের কাছে। এখন আমার দুলাভাই বিভিন্ন সময়ে সন্ত্রাসীদের দ্বারা হুমকি ধামকি দিয়ে আসছেন এবং বলছেন টাকা না দিলে তার ব্যবস্থা করে নিবেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তার বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগটি মিথ্যা এবং বানোয়াট। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগটি ও প্রত্যাহার সহ নিরাপত্তার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট