রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

মোংলায় গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। ১৪ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুই মাদককারবারি হলেন মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম নজুর ছেলে সুজন হোসেন সজল (২০) ও রামপাল উপজেলার আদাঘাট ১ নং ওয়ার্ডের আঃ গফুর সরদারের ছেলে মোহাম্মদ আলী (৫৬)।

পুলিশ জানায়, মোংলায় বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালায় মোংলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে নাতে মাদকসহ আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী ও মাদকপাচারকারীদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করে পুলিশ। মাদকসহ মোহাম্মদ আলী ও সুজন হোসেন সজল কে গ্রেফতার হয়। মোহাম্মদ আলীর কাছ থেকে গাঁজা ও সুজন হোসেন সজলের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চালমান। অভিযানে মাদকসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের দুই জনকে পৃথক মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়। বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews