1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল: ৪ আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পাইকগাছার হাড়িয়া আবাদে পাখিদের কলকাকলিতে মুখর প্রকৃতি বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

যুব সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও খুলনা শহরের বসুপাড়া কবরখানা রোড এলাকার বাসিন্দা আবু তাহের হীরা (৫৫) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন।

বুধবার(১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি খুলনার কয়রায় অনুষ্ঠিতব্য যুব সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, পাইকগাছায় পৌঁছে খাবার খাওয়ার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময়ে খুলনায় নেয়ার পথে গদাইপুর এলাকায় পৌঁছালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবু তাহের হীরা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা বিএনপি, পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট