মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ৪ সেনার মৃত্যু নিশ্চিত করল পেন্টাগন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের সাথে চলমান যুদ্ধের মাঝেই এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে মার্কিন বিমানবাহিনী। ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরু এলাকায় যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন সেনাসদস্য নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেসি ১৩৫ স্ট্রাটোট্যাংকার। আকাশেই যুদ্ধবিমানগুলোতে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত এই বিশালাকার বিমানটি গতকাল বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে নিয়মিত মিশনে থাকাকালীন দুর্ঘটনার কবলে পড়ে।

বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটিতে মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বাকি দুই সদস্য নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, মার্কিন সামরিক নীতি অনুযায়ী পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর নামগুলো জনসমক্ষে আনা হবে।

যুদ্ধের উত্তেজনার মাঝে এই বিমান বিধ্বংসের ঘটনা কোনো হামলার ফল কি না, তা নিয়ে শুরুতেই জল্পনা তৈরি হয়েছিল। তবে সেন্ট্রাল কমান্ডের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, বিমানটি কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে ভূপাতিত হয়নি।

অর্থাৎ, ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর কোনো ক্ষেপণাস্ত্র হামলায় এটি বিধ্বস্ত হওয়ার প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ওই এলাকায় যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান টহল দিচ্ছিল। কোনো যান্ত্রিক ত্রুটি নাকি বৈরী আবহাওয়া এই দুর্ঘটনার কারণ, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সরঞ্জামগুলো নজিরবিহীন চাপের মুখে রয়েছে। গত কয়েক দিনে ইরান ও ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেড় শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

গত ১২ মার্চ মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড এ রহস্যময় অগ্নিকাণ্ডে দুই সেনা আহত হন। এছাড়া ইরাকের বাগদাদ বিমানবন্দর এবং কুর্দিস্তানের মার্কিন লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে দফায় দফায় ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো।

আকাশপথে এই বিপর্যয়ের পাশাপাশি সমুদ্রপথেও মার্কিন আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

এমতাবস্থায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি বিমানবাহিনীর সক্ষমতা ও লজিস্টিক সাপোর্টের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরাকের আকাশে এই স্ট্রাটোট্যাংকার বিধ্বস্ত হওয়া মার্কিন বিমানবাহিনীর জন্য এক বড় ক্ষতি।

যুদ্ধের ময়দানে সরাসরি প্রতিপক্ষের মোকাবেলা করার পাশাপাশি এমন আকস্মিক দুর্ঘটনা পেন্টাগনের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিখোঁজ দুই সেনার উদ্ধার এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এখন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অগ্রাধিকার।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews