1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

বড় লিডের পথে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চালকের আসনে বসেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দৃঢ় ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে টাইগাররা। বৃষ্টির কারণে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পুরোটাই পরিত্যক্ত হলেও আলোক স্বল্পতায় খেলা আগেভাগে শেষ হওয়ার আগে লিড দাঁড়িয়েছে ১৭৯ রানের।

দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় মাত্র ৪ রানে আব্বাস আফ্রিদির শিকার হন এবং সাদমান ইসলাম ১০ রানে হাসান আলির বলে সাজঘরে ফেরেন। দলীয় ২৩ রানে দুই ওপেনার বিদায় নিলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। তাঁদের গড়া ১০৫ রানের জুটিতে বিপদ কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

লাঞ্চ বিরতির পর প্রবল বৃষ্টি ও আলোক স্বল্পতায় দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে ক্যারিয়ারের আরও একটি হাফ-সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। ১০৫ বল খেলে ৫৬ রান করে মুমিনুল আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন শান্ত। প্রথম ইনিংসে শতক হাঁকানো শান্ত দ্বিতীয় ইনিংসেও ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে অপরাজিত আছেন।

চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫২ রান। হাতে ৭ উইকেট রেখে টাইগারদের লিড এখন ১৭৯। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করেছিল এবং পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়। ক্রিজে ফিফটি করা শান্তর সঙ্গে অপরাজিত আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

পঞ্চম তথা শেষ দিনে বাংলাদেশ দ্রুত রান তুলে কত রানের টার্গেট দেয় এবং পাকিস্তানি ব্যাটারদের রুখে দিয়ে জয় ছিনিয়ে নিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট