1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল: ৪ আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পাইকগাছার হাড়িয়া আবাদে পাখিদের কলকাকলিতে মুখর প্রকৃতি বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী

কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার আলিখালী সংলগ্ন এলাকায় ১৬ জুন মঙ্গলবার রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট