বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বেনাপোলে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার বংশালে পুলিশের গুলিতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত হন।একই দিনে চট্টগ্রাম ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে শত শত সাধারণ মানুষ এবং শিক্ষার্থী নিহত হন।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা শহীদ আব্দুল্লার বাড়িতে যান এবং তার আত্মার মাগফিরাত কামনায় তার কবর জিয়ারত করেন এবং দোয়া করেন। দেশজুড়ে শহীদদের কবর জিয়ারত, তাদের প্রতি শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভা ও অন্যান্য আয়োজনে তাদের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে।

২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ঢাকার বংশালে শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও গুলি চালায়। এতে নিহত হন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ।

দিবসটি উপলক্ষে দেশের শীর্ষ নেতৃত্ব পৃথক বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তারা শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গত বছর থেকে ১৬ জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews