বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম-সিটি কর্পোরেশনের প্রশাসক এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত পাইকগাছায় রান্না করা গরুর মাংসের রং লাল থেকে সবুজ: এলাকাজুড়ে চাঞ্চল্য যশোরের নীলগঞ্জে দুটি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন উপলক্ষে ‘ইন্টারফেস সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে পৌরসভার মডেল মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সিভিএ কার্যকারী দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার। প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন উকিল বার সমিতির সভাপতি জি এম আব্দুস সাত্তার, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফেজ মো. বিল্লাল হুসাইন ও এমসি শেখ শওকত হোসেন।

সভায় স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার। সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, জুনিয়র প্রোগ্রাম অফিসার মার্শিয়া জোয়ানা হালদার, রিনি মাগদালিনা পাড়ৈসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অংশগ্রহণমূলক কর্ম-পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে পুলিশ কর্মকর্তা, সিভিএ কার্যকারী দলের সদস্য, শিশু ও যুব প্রতিনিধি, ভিডিএস সদস্য, অভিভাবক, সাংবাদিক, আইনজীবী প্রতিনিধি ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews