রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার এবং দস্যুতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। মোংলায় আয়োজিত এক সংলাপে তিনি বনের সুরক্ষায় কোনো ধরনের আপস না করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বননির্ভরশীল প্রকৃত জেলেদের সহায়তায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

২৫ জুলাই শনিবার সকাল ১১টায় মোংলা উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক এক দিনব্যাপী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে দস্যুদের হাত থেকে সুন্দরবনের শান্তি ফিরিয়ে আনতে বর্তমান সরকার অত্যন্ত জোরালোভাবে কাজ করছে। দস্যুদের আর নতুন কোনো পুনর্বাসন দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের ভালো পথে ফিরে আসতে হবে, অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হবে।

উপকূলীয় এলাকার কিছু মানুষই বনের ক্ষতি করছে মন্তব্য করে ড. শেখ ফরিদুল ইসলাম সতর্ক করে বলেন, বিষ প্রয়োগ করে সুন্দরবনের নদী-খালে মাছ শিকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। তবে বনের ওপর নির্ভরশীল প্রকৃত জনগোষ্ঠীর পাশে সরকার রয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, আট হাজার ২৭১টি জেলে পরিবারের জন্য ইতোমধ্যে ৬৬১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের এমপি আমীর এজাজ খান, বাগেরহাট-৪ আসনের এমপি মো. আব্দুল আলীম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা অঞ্চলের বনসংরক্ষক ইমরান আহমেদ, মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ ও সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews