বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

কয়রা উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে কোস্টগার্ড মোতায়েন

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কয়রা উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এ নির্বাচনকে ঘিরে ৭ জুন সকাল থেকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল কার্যক্রম শুরু করে কোস্টগার্ড সদস্যরা। এ বাহিনীর চৌকষ সদস্যরা শান্তিপূর্ণ নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করার কারনে কয়রায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। ৯ জুন রবিবার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্র নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করায় ভোটাররা নির্ভিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানায় কোস্টগার্ড । আগামী ১১ জুন পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত কন্টিনজেন্ট, কয়রার নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে। নির্বাচন পরবর্তী যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি রাখবে কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন জানান,

কয়রা উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন গত ৭ জুন হতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড খুলনা-৬ আসনের কয়রা উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। কয়রা উপজেলার কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্টগার্ডের প্লাটুন সমূহের সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এ কার্যক্রম নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews