1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত পতাকা হাতে ইরানি তরুণীর অটল ঘোষণা- ‘এ পতাকা কখনও মাটিতে পড়বে না’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন তথ্যমন্ত্রী শাপলা ট্রাজেডিকে প্রথম ‘গণহত্যা’ বলেছিল বিএনপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস -মোঃ আসাদুজ্জামান চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা

দাকোপের সুন্দরবনে কুমিরের হামলায় এক যুবকের মর্মান্তি মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: গহীন সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে কুমুরের আক্রমনে প্রাণ হারালেন দাকোপের ঢাংমারী গ্রামের মোঃ মোশরফ হোসেন গাজী(৫০)। পরবর্তীতে স্থানীয় লোকজন খবর পেয়ে করমজল খালে রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন।
গহীন সুন্দরবনের পূর্ব বনভিবাগের করমজল স্টেশন কর্মকর্তা হাওলাদার আজাদ রহমান জানান, পূর্ব বন বিভাগের কোন অনুমোতি ছাড়াই শনিবার (৮জুন) সকালের দিকে দাকোপ উপজেলা বানিশান্তা ইউনিয়নের পূব ঢাংমারী গ্রামের স্থানীয় বাসিন্দা মৃত মোঃ হাফিজ উদ্দিন গাজীর ছেলে মোঃ মোশারফ হোসেন গাজীসহ সঙ্গীয় আরো ২/৩জন ব্যক্তি গহীন সুন্দরবনের করমজল নাম স্থানে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেন। তারা করমজলের একটি খালের পাশে বনের ভিতর ঢুকে মৌ-চাকের মুধু সংগ্রহ করতে যায়। সে স্থানে তারা মধু সংগ্রহ করতে না পারায় ফিরে আসার পথে করমজল নদীর খাল সাঁতরিয়ে পার হয়ে আসার সময় একটি কুমির মোশারফকে আক্রমন করে। ওই সময় অন্যান্য সঙ্গীরা কুমিরের থেকে মোশারফকে তারা রক্ষা করতে পারেনি। পরবর্তীতে মোশারফের সঙ্গীরা বাড়ি পৌঁছিয়ে এ খবরটি দিন। তার বাড়ির লোকজনসহ মোশারফের সাথে থাকা সঙ্গীরা দুপুর আনুঃ দেড়টায় সময় করমজল খাল থেকে মোশারফের রক্তাক্ত ভাসমান লাশ উদ্ধার করেন। স্টেশন কর্মকর্তা হাওলাদার আজাদ রহমান জানান, কুমিরের হামলায় নিহত মোশারফ হোসেন গাজী নামের ব্যক্তি তিনি বনবিভাগের অনুমোদিত কোন মৌয়াল নয়। তিনি অবৈধ পন্থায় করমজলের গহীন সুন্দরবনের ভিতর অনুপ্রবেশ করে মধু আহরণের জন্য গিয়ে ছিলেন। দুপুরের দিকে মোশারফের পরিবার পরিজন ও স্থানীয়রা করমজলের একটি খাল থেকে লাশ তার উদ্ধার করে নিয়ে যান।
বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায় তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তার ইউনিয়নের পূর্ব ঢাংমারী গ্রামের বাসিন্দা মৃত মোঃ হাফিজ উদ্দিন গাজীর ছেলে সুন্দরবনের ভিতর মধু সংগ্রহ করতে গিয়ে করমজল খালে কুমিরের আক্রমে তার অ-স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট