শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

দাকোপে কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৪৮৫ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি::খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত জনগনের জন্য মানবিক সহায়তার লক্ষে দাকোপে কারিতাস বাংলাদেশ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিএম গ্লোবাল এর অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশ ও ডিসিএফ এর বাস্তবায়নে বুধবার (১২জুন) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তৃতা করেন দাকোপ থানার ওসি (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেব কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, মাধমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, পঞ্চানন মন্ডল, শেখ ছাব্বির আহম্মেদ মিহির কুমার মন্ডল, সুৃদেব রায়, মানস কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, রোহিঙ্গা ইমার্জেন্সি রেসপন প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডিএম কারিতাস ঢাকা অফিস মোঃ তোহিদুল ইসলাম, ডিআইডিআরএম প্রকল্প ব্যবস্থাপক সুব্রত মল্লিক,টেকনিক্যাল অফিসার ডিসিএফ মোঃ আবু হানি ফরহাদ রনি, মাঠ কর্মকর্তা জলন্ত ত্রিপুরা, প্রকাশ রায়, সুদীপ সরদারসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ। উল্লেখ যে, উক্ত প্রকল্প দাকোপ উপজেলা সুতারখালী ও কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারকে আর্থিক সহযোগীতা করবেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews