1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

দাকোপে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে এ্যাডরা’র ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি :: খুলনার দাকোপে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বেসরকারি এনজিও এ্যাড্রা বাংলাদেশ‘র উদ্যোগে এ ত্রান বিতরণ করা হয়।
শনিবার (১৫ জুন) সকাল ৯ টায় চালনা এম এম কলেজ মাঠে এনজিও এ্যাডরা বাংলাদেশ‘র ম্যানেজার পল বাড়ৈ সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন এ্যাড্রার প্রোগ্রাম অফিসার ভিক্টর বৈদ্য, কমিউনিকেশন এন্ড পি.আর সৈয়দ আবু সালেহ মাফুজ, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, জিএম আজম প্রমুখ। সভা শেষে উপজেলার তিলডাঙ্গা, বাজুয়া, পানখালী ও চালনা পৌরসভার ১৩৮০ পরিবারের মাঝে ২০ কেজি চাল, ৮ কেজি ডাল, ৪ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি আটা ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট