1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত পতাকা হাতে ইরানি তরুণীর অটল ঘোষণা- ‘এ পতাকা কখনও মাটিতে পড়বে না’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন তথ্যমন্ত্রী শাপলা ট্রাজেডিকে প্রথম ‘গণহত্যা’ বলেছিল বিএনপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস -মোঃ আসাদুজ্জামান চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা

ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিভিন্ন এলাকার নদীপথ ও ফেরিঘাট, লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও ঈদযাত্রা নির্ভিঘ্ন করতে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে কোস্টগার্ড।

এরই ধারাবাহিকতায় ১৫ জুন শনিবার সকাল ১০ টায় মোংলার বাসস্ট্যান্ড সংলগ্ন খেয়াঘাট, ফেরিঘাট, মামারঘাট এলাকার বিভিন্ন নৌযান ও যাত্রীবাহী ট্রলারে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য মাইকিং করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে বিভিন্ন নৌযান ও সন্দেহভাজনদের ব্যাগ তল্লাশি করা হয়। ঈদ উৎসবে কেউ যেন অপতৎপরতা চালাতে না পারে সেজন্য ২৪ ঘন্টা মাঠে থাকবে কোস্টগার্ডের টহল টিম।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মুহসীন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। এরই বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনা জেলার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাট জেলার মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাট সমূহে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তার লক্ষ্যে টহল প্রদান, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহে তল্লাসী এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, কোস্টগার্ডের এ কার্যক্রম ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল- আযহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট