শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

সুপার এইটে উঠেছি, এখন যা পাবো সবই বোনাস-হাথুরুসিংহে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ছিল প্রথম রাউন্ড পেরিয়ে সুপার এইটে খেলা, সেই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আর হারানোর কিছু নেই। এই পর্বে যা পাওয়া যাবে সবই বোনাস বলে মন্তব্য করেছেন দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

হাথুরু বলেন, ‘যখন আমরা টুর্নামেন্টে আসি, আমাদের প্রথম লক্ষ্য ছিল এই সুপার এইটে উঠা। তাই আমি মনে করি, আমরা দারুণভাবে তা অর্জন করেছি… । আমি বলতে পারি, বোলাররা আমাদের এখন পর্যন্ত প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে? যে কারণে আমরা অবস্থান নিয়েই খেলেছি। সত্যিই ভালো; কন্ডিশন আমাদের পক্ষে কাজ করেছে।’

‘সুতরাং আমাদের এগিয়ে যাওয়া এবং এই পর্যায়ে আসতে পেরে আমরা খুব খুশি। এখান থেকে আমাদের যা কিছু আসবে, সবকিছুই বোনাস। তাই, আমরা অনেক স্বাধীনতা নিয়ে খেলি। আমরা তিনটি দলকেই চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি। আমরা আমাদের সেরাটাই দিতে পারি’- যোগ করেন হাথুরু।

শান্ত কেন রান পাচ্ছেন না, এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘শুধু শান্ত নয়। আপনি যদি দেখেন, তাহলে দেখবেন বেশিরভাগ দলের টপঅর্ডাররাই টুর্নামেন্টে লড়াই করছে। কারণ, নতুন বলে পিচগুলো একটু কঠিন হয়ে দাঁড়ায়। আসল বিষয়টি হলো, কোনো দলই জানে না, ভালো স্কোরটা কেমন। শীর্ষ ২-৩ ব্যাটারকে অবশ্যই কন্ডিশন মূল্যায়ন করতে হবে। তারপর তাদের খেলার মাধ্যমে মূল্যায়ন করতে হবে।’

বাংলাদেশের সুপার এইটের যাত্রা শুরু হবে আগামীকাল শুক্রবার ভোর সাড়ে ৬টায়। প্রতিপক্ষ গেল বছরের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। এরই মধ্যে দুই দলই সেরে নিয়েছে নিজেদের প্রস্তুতি। বিশ্ব আসরে অসিদের কাছে হারের বৃত্ত থেকে বাংলাদেশ বের হতে পারে কিনা, সেটিই এখন দেখার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews