শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা’ শীর্ষক সেমিনার মঙ্গলবার সকালে খুলনা হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই নতুন প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের কিশোর গ্যাং অপরাধ দমনে আমাদের সকলের কাজ করতে হবে। সন্তানরা কী করে, কোথায় যায় তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। তাঁরা আরও বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক-সচেতন ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিপথগামী শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ¯েœহ-ভালোবাসা দিয়ে শিশু-কিশোরদের পাশে দাঁড়াতে সমাজের সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান অতিথিরা।খুলনা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উপদেষ্টা রওশন জাহান নূপুরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি বজ্রলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ সোহেল হাসান, প্রবেশন অফিসার আবুল হাসনাত লিখন, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরিফুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সেমিনারে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও অভিভাবকরা অংশ নেন। খুলনা পুনাক এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews