শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​

ডা. মোঃ আবুল কালাম আজাদ-এর বিদায় সংবর্ধনা অনুষ্ষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদেরকে সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। তিনি চিকিৎসা সেবাকে মহৎ পেশা হিসেবে উল্লেখ করে বলেন বিএনএসবি চক্ষু হাসাপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। রোগীদের সেবাদানের ক্ষেত্রে সকলে স্ব স্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে স্বাবলম্বী হবে। আর আর্থিকভাবে স্বাবলম্বী হলে হাসপাতালটির যুগোপযোগী উন্নয়ন করাও সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল অডিটরিয়ামে চিকিৎসক ডা. মোঃ আবুল কালাম আজাদ-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নবীন এ চিকিৎসক ডিও কোর্সে সুযোগ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতাল-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাসপাতাল পরিচালনা কমিটির ট্রেজারার ডা. সৈয়দা লুৎফুন নাহার, কমিটির সদস্য ও কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, বিএম আব্দুস সালাম, শেখ মোয়াজ্জেম হোসেন, মোঃ হারুনার রশীদ ও চক্ষু বিশেষজ্ঞ ডা. সাইফুর রহমান। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews