শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​

খুলনা সিটি কর্পোরেশনে অংশীজনের সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভা বৃহস্পতিবার দুপুরে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সিটি মেয়র কেসিসি’র অনলাইন ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে। অনলাইনে ভোগান্তিমুক্তভাবে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদানের কার্যক্রম আজ থেকে শুরু হলো। এর মাধ্যমে অফিসে না এসেই ব্যবসায়িরা ট্রেড লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন। গতবছর সিটি কর্পোরেশনে অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম চালু হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্নীতির সুযোগ কমবে।
পরে একই স্থানে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা এবং সিএলসিসি সভা অনুষ্ঠিত হয়। কেসিসি’র প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ, কেসিসি’র কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews