বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর খুলনা জেলার রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর খুলনা জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, উন্নত দেশ গড়তে জনশুমারি ও গৃহগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। জনশুমারি ও গৃহগণনায় অন্তর্ভুক্ত হওয়া সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। দেশে এটি ষষ্ঠ জনশুমারি হলেও ডিজিটাল পদ্ধতিতে এই প্রথম গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনশুমারি একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসেবে গণ্য করা হয়। ভোটার তালিকা তৈরির কাজেও জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা আরও বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রথম জনশুমারি কার্যক্রম চালু হয়। জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রাথমিক প্রতিবেদন অনুসারে দেশের প্রায় প্রতিটি সেক্টরে অগ্রগতি হয়েছে। স্বাক্ষরতার হার ব্যাপক সাফল্য অর্জন করেছে, বিদ্যুৎ সুবিধা পাচ্ছে শতভাগ মানুষ। নির্ভরতার হার কমেছে এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের বিপ্লব ঘটেছে দেশে।অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান,খুলনা রেলওয়ের পুলিশ সুপার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তারা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews