বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

টি-২০ বিশ্বকাপ ইংল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর ফাইনালে ভারত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: আইসিসি টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশাল জয়ে ফাইনালে উঠেছে ভারত।

বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করেন জস বাটলার ও ফিল সল্ট। ব্যক্তিগত ২৩ রানে বাটলার ফেরার পর দলটির আর কোনো ব্যাটারই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি।

হ্যারি ব্রুক দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন। শেষদিকে জোফরা আর্চারের ২১ রানের ক্যামিও শুধু হারের ব্যবধান কমিয়েছে। ভারতের হয়ে আক্সার ও কূলদীপ তিনটি এবং বুমরাহ দুটি উইকেট শিকার করেন।

এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। ব্যাট করতে নেমে ৯ রানেই আউট হন বিশ্বকাপজুড়ে ধুঁকতে থাকা বিরাট কোহলি। রিশাভ পান্টও আজ ৪ রানের বেশি করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews