বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

খুলনায় বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: নগরভিত্তিক গৃহস্থালী পর্যায়ে কঠিন বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তন যোগাযোগ (বিসিসি) কৌশল প্রণয়ন ও কার্যক্রম পরিকল্পনা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান বুধবার খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করে যাচ্ছে। নগরবাসীর উচিৎ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। খুলনাকে আধুনিক-পরিস্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সামগ্রিকভাবে উন্নয়ন করতে হবে।
কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদারের সভাপতিত্বে কর্মশালায় সিটি কর্পোশেনের নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মাজেদা খাতুন, কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, বিসিসি’র এডভাইজার মোঃ এহসান রহমান আবির প্রমুখ বক্তৃতা করেন।
দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তন বিষয়ে মতামত তুলে ধরেন।
কর্মশালায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, কেসিসির কর্মকর্তা ও সরকারি-বেরসকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। খুলনা সিটি কর্পোরেশন, এসএনভি ও কণিকা কনসাল্টিং সার্ভিসেস লিঃ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews