বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

হোম না অ্যাওয়ে, যে জার্সি পরে ফাইনালে খেলবেন আর্জেন্টিনা

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: আরও একটি ফাইনালের অপেক্ষায় লিওনেল মেসিরা। কোপায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোন জার্সি পরে খেলবেন আলবিসেলেস্তারা, এবার মিলল সেই উত্তরও।

আজ শনিবার (১৩ জুলাই) আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের খবর অনুযায়ী, কলম্বিয়ার বিপক্ষে মেগা ফাইনালে অপয়া অ্যাওয়ে জার্সিতে খেলতে নামবেন না মেসিরা। এই ম্যাচে আর্জেন্টিনা খেলবে চিরচেনা আকাশি-নীল জার্সি আর সাদারঙা শর্টস পরে। যেটা আর্জেন্টিনার ‘হোম’ জার্সি। কলম্বিয়া ও আর্জেন্টিনার জার্সির রঙ ভিন্ন হওয়ায় দুই দলকে জার্সি নির্বাচনের ক্ষেত্রে তেমন কোনো সমসায় পড়তে হচ্ছে না। আর গোলরক্ষকম মার্টিনেজকে দেখা যাবে সবুজ জার্সিতে।

হোম-অ্যাওয়ে জার্সি প্রচলনের পর আর্জেন্টিনার প্রথম ফাইনাল ছিল ১৯৭৮ বিশ্বকাপ। নিজেদের মাটিতে অনুষ্ঠিত সেই আসরে হোম জার্সি পরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ৮ বছর পর মেক্সিকো বিশ্বকাপের ফাইনালেও হোম জার্সি পরেছিল আলবিসেলেস্তারা। সেবারও বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তবে, ১৯৯০ আর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ম্যারাডোনা, মেসিদের গায়ে ছিল অ্যাওয়ে জার্সি। সেই দুটি ফাইনালেই জার্মানির কাছে হেরে যায় তারা। এরপর কাতার বিশ্বকাপেও শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার অবশ্য গায়ে ছিল হোম জার্সি।

টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবারের কোপায় জিতলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে আর্জেন্টাইনরা।

অন্যদিকে, কলম্বিয়ার কাছে ফাইনালের লড়াই অতীত গৌরব ফেরানোর। তাই কোনো ছাড় দেবে না হামেস রদ্রিগেজরাও। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews