সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

‘নিরাপত্তার স্বার্থে’ নাহিদসহ তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি হেফাজতে থাকা তিন সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় সমন্বয়ক সারজিস আলম নিজের ফেসবুক টাইমলনে তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ করেন। পরে তিনি গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেন।

সারজিস আলম জানিয়েছেন, চিকিৎসাধীন থাকা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার বিকালে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে তুলে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews