রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের অব্যবহৃত নদী-নালা, খাল-বিল ও হাওর সংস্কার করে বেকার তরুণদের মাঝে বণ্টন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য হলো তরুণদের স্বাবলম্বী করা এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা। অনুষ্ঠানে তিনি ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) তুলে দেন।

মৎস্য সম্পদ রক্ষায় পরিবেশ সচেতনতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ব্যবহৃত প্লাস্টিক ও আবর্জনা যত্রতত্র ফেলার কারণে জলাশয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ও পরিবেশ রক্ষা করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি জানান।

দেশের অর্থনৈতিক অগ্রগতির তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের ৫২টি দেশে মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৬ হাজার কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের এফএও (FAO) তথ্য অনুযায়ী জলজ প্রাণী উৎপাদনে বিশ্বে পঞ্চম এবং মুক্ত জলাশয়ের মাছ আহরণে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া জাতীয় জিডিপিতে ১০ শতাংশ অবদান রাখা ইলিশের উৎপাদন বাড়াতে এবং উপকূলীয় অঞ্চলে ‘শ্রিম্প সিটি’ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।

প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ও উদ্ভাবনকে উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জানান, এই তহবিল থেকে সম্ভাবনাময় প্রকল্পে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews