শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

বিসিবির নতুন পরিচালক হলেন ফাহিম

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: সংস্কারের ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। জরুরি সভায় সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে।

এছাড়াও পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত প্রার্থী হিসেবে বোর্ডের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হন ফারুক আহমেদ এবং নাজমূল আবেদীন ফাহিম। ফারুক স্থলাভিষিক্ত হন পাপনের জায়গায়। ফাহিমকে মনোনীত করা হয় পরিচালক হিসেবে।

এর আগে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। এনএসসি মনোনীত পরিচালক ছিলেন তিনি। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি স্বেচ্ছায় পদত্যাগ না করলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews