শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে আসেনি-আসামের মুখ্যমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর জনগণের রোষানলে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়।

ভারতীয় মিডিয়ায়ও পুরনো দৃশ্য দেখিয়ে মিথ্যা দাবি করা হয়। পাশাপাশি উসকানিমূলক বক্তব্য দেন রাজনৈতিক নেতারাও।

গতকাল শনিবার (২৪ আগস্ট) ভারতে বাংলাদেশি হিন্দুদের প্রবেশ নিয়ে মুখ খুলেছেন ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।

তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান, শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি।

তার কথায়, বাংলাদেশে হিন্দুরা সেখানেই বসবাস করছেন। গত এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি।’

তবে হিমান্ত দাবি করেন, গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে বস্ত্রশিল্পে কাজ করা।সে উদ্দেশে তারা অনুপ্রবেশ করছে।

এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews