1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ,নতুন বাংলাদেশের পথপ্রদর্শক তারেক রহমান! নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকবে পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: সফল হতে কতবারের প্রচেষ্টা লাগে? বাংলায় প্রচলিত একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। বাংলাদেশের জন্য এ কথাটাকে ঘুরিয়ে শতবারের জায়গায় ১৪ বার বললেও বোধহয় খুব বেশি ভুল হবে না!

পাকিস্তানের সঙ্গে এর আগে ১৩টি টেস্টে খেলে কখনই জিততে না পারা বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল একটি টেস্ট ড্র করা, সেটাও দেশের মাটিতে। পাকিস্তান সফরে খেলা পাঁচটি টেস্টের সবগুলোতেই শূণ্যহাতে ফিরেছে বাংলাদেশ।

অবশেষে ১৪ তম টেস্টে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে নাজমুল হাসান শান্তর দল। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আলীকে মেহেদী হাসান মিরাজ যখন এলবিডব্লিউ আউট করলেন, সব উইকেট হারানো স্বাগতিকদের স্কোরবোর্ডে তখন ১৪৬ রান। অর্থাৎ পাকিস্তানের মাটিতে ইতিহাস লিখতে বাংলাদেশের দরকার ‘মাত্র’ ৩০ রান। সে রান নিতে বাংলাদেশের দরকার হলো মোটে ৬.৩ ওভার।

রান তাড়ায় নেমে শাহিন আফ্রিদির প্রথম ওভারে এক বাউন্ডারিতে ৭ রান নেন ওপেনার জাকির হাসান। পরের দুই ওভার একটু দেখে শুনে খেলেন দুই ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে নাসিম শাহের শেষ দুই বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান সাদমান ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট