1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু কাল পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলূু রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

পাইকগাছার দেলুটির দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার দেলুটির দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দাতা সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় গত রোববার থেকে দুর্গত এলাকার বিভিন্ন স্থানে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে।

উল্লেখ্য গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়। এতে পানি বন্দি হয়ে পড়ে ১৫ হাজার মানুষ। বাঁধ মেরামত কাজ ব্যহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন পানি বন্দি মানুষ। দুর্গত এলাকায় সুপেয় পানির চরম সংকট দেখা দেয়। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে এগিয়ে এসেছে সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রিভার্স অসমোসিস প্লান্টের মাধ্যমে ভ্রাম্যমাণ গাড়িতে করে দুর্গত এলাকার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রতিদিন কমপক্ষে আড়াই হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে এবং যতদিন প্রয়োজন ততদিন এ সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ শাহাদৎ হুসাইন। সরবরাহ কাজে সহযোগিতা করছেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সিসিটি অরুণ ঢালী, টেকনিশিয়ান মশিয়ার রহমান ও খন্দকার রাইসুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট