রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :

ব্রাজিল-নরওয়ে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ তারকা

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই যেমন বাঁচা-মরার লড়াই, তেমনি খেলোয়াড়দের জন্য রয়েছে শৃঙ্খলাজনিত ঝুঁকিও। ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের আগে দুই দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছেন হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে। তারা আবারও সতর্কবার্তা পেলে এবং তাদের দল কোয়ার্টার ফাইনালে উঠলে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটিতে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, ডিফেন্ডার দানিলো এবং নরওয়ের আক্রমণভাগের অন্যতম ভরসা অ্যান্তোনিও নুসাকে বাড়তি সতর্কতা নিয়ে খেলতে হবে। শেষ ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখায় তাদের সামনে এখন নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছে।

জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ২-১ গোলের জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের পাল্টা আক্রমণ ঠেকাতে গিয়ে হলুদ কার্ড দেখেন দানিলো। একই ম্যাচে ক্যাসেমিরোকেও রেফারি সতর্ক করেন। ফলে নরওয়ের বিপক্ষে ম্যাচে তারা আবার হলুদ কার্ড দেখলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে তাদের আর মাঠে নামা হবে না। ব্রাজিলের মাঝমাঠ ও রক্ষণভাগে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের উপস্থিতি তাই কোচের জন্য গুরুত্বপূর্ণ।

অন্যদিকে নরওয়ের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্তোনিও নুসাও একই পরিস্থিতিতে রয়েছেন। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটে তিনি হলুদ কার্ড দেখেছিলেন। সেই ম্যাচে ৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নুসা, পরে আর্লিং হালান্ড জয়সূচক গোলটি করেন। নরওয়ের আক্রমণভাগে নুসার ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় তাকেও কার্ড এড়িয়ে খেলতে হবে।

২০২৬ বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করায় নকআউট পর্বে একটি অতিরিক্ত রাউন্ড যুক্ত হয়েছে। এ কারণে খেলোয়াড়দের ওপর অযথা নিষেধাজ্ঞার প্রভাব কমাতে হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরু হওয়ার আগে বাতিল (রিসেট) হয়ে গেছে। এরপর নকআউটে নতুন করে কার্ডের হিসাব শুরু হয় এবং কোয়ার্টার ফাইনাল শেষে তা আবার রিসেট হবে।

বিশ্বকাপের প্রচলিত নিয়ম অনুযায়ী, ভিন্ন দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। ফলে শেষ ৩২-এর ম্যাচে হলুদ কার্ড পাওয়া ক্যাসেমিরো, দানিলো ও অ্যান্তোনিও নুসা যদি শেষ ষোলোর ম্যাচেও আবার সতর্কবার্তা পান, তাহলে তাদের দল কোয়ার্টার ফাইনালে উঠলেও সেই ম্যাচে অংশ নিতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews