1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে বটিয়াঘাটায় পাল্টা সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটার জলমা ইউনিয়ন বিএনপির করা সাংবাদিক সম্মেলনকে মিথ্যা আখ্যায়িত করে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী বাদশা সানার স্ত্রী রুমানা বেগম। গতকাল বুধবার বেলা বারোটায় স্থানীয় উপজেলা প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের লিখিত বক্তব্য পাঠে তিনি জানান, তার স্বামী বাদশা সানা ও দেবর দীর্ঘদিন যাবত সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমান কমিটিতে দুই জনেরই নাম তালিকায় রয়েছে। বিবাহের পর থেকেই তিনি দেখে আসছে স্বামী ও দেবর বিএনপির রাজনীতি করার কারণে বিগত আওয়ামীলীগ সরকারের শাসন আমলে মিথ্যা মামলায় তারা ঘরে ঘুমাতে পারেনি। গত ৫ আগস্ট সরকার পতন আন্দোলনে আমার পুত্র রাজ সানা ছাত্রদের সরাসরি যুক্ত ছিলো। গত ৮ মাস পূর্বে তার স্বামী বাদশা সানা রাঙ্গেমারী মৌজায় একটি জমি ক্রয়ের পর থেকে খুলনা জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার আত্মীয় আনোয়ার হোসেন সহ তিনি বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে আমি আমার স্বামী, দেবর ও সন্তানদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে। এব্যাপারে ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার দাবি করছেন তিনি। বক্তব্য পাঠকালে উপস্থিত ছিলেন, আসমা বেগম, নুর নাহার, সাহীনা, মোঃ নাইম, মোঃ ইমরান, মোঃ জামির, শারমিন, মীম, হাসি, মোঃ সিদ্দিক, মোঃ দিদারুল, মোঃ ইলিয়াস, মোঃ জসীম, মোঃ মুনিম, মোঃ রাফসান, মোঃ সাব্বির, মোঃ রাসেল ও মোঃ মনির প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট