1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিলো বাংলাদেশ

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক :: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সংমিশ্রণে গঠিত দলটি আরব আমিরাতের মাটিতে বিশ্বকাপ আসরে খেলবে নিগার সুলতানা জোতির নেতৃত্বে।

বাংলাদেশ নারী ক্রিকেটে ধারাবাহিক পারফরমার হিসেবে অধিনায়কত্ব পেয়েছেন জোতি। তার সঙ্গে আছেন ছন্দে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি, ফাহিমা খাতুন ও পেসার জাহানারা আলম।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেস বোলিংকে নেতৃত্ব দেওয়ার দারুণ অভিজ্ঞতা আছে জাহানারা আলমের। আরব আমিরাতের স্লো-কন্ডিশনে স্পিন আক্রমণে দারুণ পারফরম্যান্স আশা করা হচ্ছে নাহিদা আকতারের কাছে।

তরুণদের মধ্যে দলে আছেন স্বর্ণা আক্তার, মারুফা আক্তার ও রাবেয়া আক্তার।

ব্যাটিং লাইনআপে আছেন সুভানা মোস্তারি, মুরশিদা খাতুন। অলরাউন্ডার হিসেবে খেলবেন তাজ নেহার, সুলতানা খাতুন এবং দিশা বিশ্বাস।

বাংলাদেশের স্কোয়াড:

নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঝর্ণা আক্তার, রিতু মনি, সুভানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী, দিশা বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট