1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না-প্রধান উপদেষ্টা আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে-প্রধান তথ্য অফিসার জনগণ দুর্নীতি আর লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না-মাও. আজিজুর রহমান কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ চট্রগ্রামে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছিলেন ফাদার রিগন জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

তোফাজ্জল হত্যা: দায় স্বীকার করলো ঢাবির ৬ শিক্ষার্থী

  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছয় শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জবানবন্দি শেষে গ্রেফতারদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ছয় শিক্ষার্থী হলেন- মো. জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হুসাইন সাজ্জাদ, আহসানউল্লাহ ও ওয়াজিবুল আলম।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছয় শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জবানবন্দি শেষে গ্রেফতারদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, তোফাজ্জল হত্যা মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্ব ও নিবিড়ভাবে তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে এ ঘটনায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।

মামলার এজাহারে মোহাম্মদ আমানুল্লাহ উল্লেখ করেন, ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার সময় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যান। মোবাইল চুরির অভিযোগে তারা ওই যুবককে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারেন।

জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম তোফাজ্জল বলে জানান। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ান। এরপর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্টাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন।

নির্যাতনের ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তোফাজ্জলকে নির্মম নির্যাতন করে শরীর থেকে মাংস খুলে নেয় নির্যাতনকারীরা। তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট