রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

সুন্দরবন পরিদর্শনে ২১ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : : বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র পরিদর্শন করেছেন ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ উচ্চপদস্থ কর্মকর্তা। পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার, নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ ৭৫ কর্মকর্তা ও কয়েকজন সেনা কর্মকর্তা সাথে তাদের পরিবারের সদস্যসহ ৮৫জন বিদেশি বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র ঘুরে দেখেন। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।


করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মো. আজাদ কবির জানান, বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার, নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ ৭৫ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ ৮৫জন বিদেশি নাগরিক সুন্দরবনে আসেন। বুধবার বিকালে তারা করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র পরিদর্শন করেন। এসব সেনা কর্মকর্তারা সুন্দরবনের বন্যপ্রাণী ও পর্যটকদের নিরাপত্তার সার্বিক বিষয় অবহিত হন। সন্ধ্যায় তারা সুন্দরবনের করমজল ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews