বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন

গাজা ও লেবাননে গনহত্যা বন্ধ হওয়া উচিত-এরদোয়ান

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: গাজা ও লেবাননে গনহত্যা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইস্তাম্বুলে জার্মান চ্যান্সেলরের সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলন করেন এরদোয়ান। এ সময় তিনি বলেন, ওলাফ স্কোলজের সঙ্গে গাজা ও লেবাননে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিষেয় আলোচনা করেছেন। অঞ্চলটিতে যে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়েও তারা কথা বলেছেন।

এরদোয়ান বলেন, জরুরি যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক।

তিনি বলেন, গাজা ও লেবাননে যাতে জোনোসাইড বন্ধ হতে পারে সে জন্য আন্তর্জাতিক সম্প্রাদায় হিসেবে আমাদের ইসরায়েলকে চাপ দেওয়া দরকার। যেহেতু জেনোসাইড চলছে তাই আমাদের অঞ্চল শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারবে না।

তিনি বলেন, পঞ্চাশ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। ইসরারেয়েলের অবস্থান পরিবর্তনে আমাদের দায়িত্ব নেওয়া দরকার ও এ ব্যাপারে কাজ করবো। -সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews