বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন

সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে শনিবার (১৯ অক্টোবর) রাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় গত ১৭ অক্টোবর চীনের প্রেসিডেন্ট বলেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত।

শি জিনপিং আরও বলেন, সেনাদের অবশ্যই দেশের কৌশলগত নিরাপত্তা এবং মূল স্বার্থ রক্ষা করতে হবে। তাদের কঠিন যুদ্ধের সক্ষমতা রয়েছে, তা নিশ্চিত করা উচিত।

চীনের প্রেসিডেন্ট যখন এ কথা বললেন তার কয়েকদিন আগেই তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর বৃহৎ আকারের সামরিক মহড়া দিয়েছিল।

চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে থাকে এবং বিগত বছরগুলোতে স্বশাসিত পূর্ব এশিয়ার এই দ্বীপের চারপাশে বেইজিং তার শক্তি প্রদর্শন ব্যাপকভাবে বাড়িয়েছে।

উল্লেখ্য, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews