বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী

হামাসের নতুন নেতার নাম গোপন রাখার সিদ্ধান্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর নতুন নেতার নাম গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে হামাস। নিরাপত্তার স্বার্থে নতুন নেতার নাম-পরিচয় জানানো হবে না বলে জানিয়েছে গোষ্ঠীটি।

মঙ্গলবার (২২ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নতুন নেতার নাম গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাস নিরাপত্তায় যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে খুব সম্ভবত সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে হামাসের অভ্যন্তরীণ আলোচনা চলছে।

হামাসের অভ্যন্তরীণ সূত্র অনুসারে, গোষ্ঠীটি মার্চ মাসে পরবর্তী অভ্যন্তরীণ নির্বাচন পর্যন্ত নতুন নেতার নাম-পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত নতুন কোনো প্রধান নেতা বেছে নিচ্ছে না গোষ্ঠীটি। ফলে দলের চেইন অব কমান্ডেও কোন পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

হামাসের একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। গোষ্ঠীটির একজন উচ্চ পর্যায়ের নেতা এএফপিকে এ প্রসঙ্গে বলেছেন, ‘ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাৎ বরণের ঘটনার পর থেকে আমরা হামাসের চেইন অব কমান্ড নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করছি। কাতারে হামাসের যেসব শীর্ষ নেতারা রয়েছেন, তাদের মধ্যে থেকে ৫ জনকে বেছে নিয়ে একটি কমিটি গত সেপ্টেম্বরে গঠিত হয়েছিল। দলের নীতিনির্ধারনী সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত আপাতত সেই কমিটিই নেবে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews