সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

খুলনায় জাতীয় যুব দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: শপথ পাঠ, আলোচনাসভা, বৃক্ষরোপণ, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার খুলনায় জাতীয় যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষ্যে বিকালে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশকে উন্নত অবস্থানের দিকে নিয়ে যেতে পারে এই যুবকরা। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করে এই যুবকদের ওপর।
খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সহকারী পরিচালক মোঃ পারভেজ মোল্যা। অনুষ্ঠানে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মূসা কালিমউল্লাহ বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-যুব-জনতার আন্দোলনে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণে শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানে ১৪ জন যুব ও যুব মহিলার মাঝে ১১ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরণে ২৪টি ফলদ বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়। যুব দিবস উপলক্ষ্যে ৬৪টি জেলায় একটি করে খাল/জলাশয় পরিচ্ছন্নকরণ কর্মসূচির আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে খাল পরিষ্কারের উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews