বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

সাফজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি।

নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা।

বাফুফে ভবনে পৌঁছালে সাবিনাদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ফুটবলারদের বরণ করার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাফজয়ী বীরদেরকে মোট ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। যুব ও ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিক পুরস্কারের চেক তুলে দেন সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে। উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও সাব্বির আহমেদ আরেফ এবং কয়েকজন সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews