বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

ওয়ানডে সিরিজ,সেঞ্চুরি মিস রিয়াদের, বাংলাদেশের সংগ্রহ ২৪৪

  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার ৫৩ রানের জুটি গড়েন। পরে ৫ রান যোগ হতেই ফেরেন সৌম্য সরকার, তানজিদ তামিম ও জাকির হাসান। ওই বিপর্যয় ঠেলে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী মিরাজের ব্যাটে ৮ উইকেটে ২৪৪ রান করেছে বাংলাদেশ। সেঞ্চুরি মিস করেছেন রিয়াদ।

শুরুতে দলের ওপেনার সৌম্য সরকার ২৩ বলে তিন চারের শটে ২৪ রানের ইনিংস খেলেন। তানজিদ তামিম পরের ওভারেই ফিরে যান ১৯ রান করে। দলের রান ৫ যোগ হতেই ফিরে যান জাকির হাসানও। এরপর তাওহীদ হৃদয় (৭) ফিরলে বাংলাদেশ ১৪.৪ ওভারে ৭২ রান তুলে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।

চারে ব্যাট করতে নামা অধিনায়ক মেহেদী মিরাজ ও ছয়ে নামা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ১৪৫ রানের জুটি গড়ে ওই বিপর্যয় সামাল দিয়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেওয়ার পথে তুলে নেন। ধীরে খেলা মিরাজ শেষ পর্যন্ত আউট হন ১১৯ বলে ৬৬ রান করে। চারটি চারের শট মারেন তিনি। হাবিবুল বাশার, নাজমুল শান্তদের মতো অভিষেকে ফিফটির কীর্তি গড়েন।

সেঞ্চুরির পথে ছিলেন রিয়াদ। তিনি ৯৮ বলে ৯৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন। শেষ ওভারে সেঞ্চুরির জন্য ৪ রান দরকার ছিল রিয়াদের। কিন্তু তিন বল খেলেও তা করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তার ব্যাট থেকে সাতটি চার ও তিনটি ছক্কার শট আসে। ভারতে অনুষ্ঠিত গত বছরের বিশ্বকাপের পর থেকে তার ব্যাটে রান খরা ছিল। ওই বিশ্বকাপের পর আরেকটি সেঞ্চুরির সুযোগ পেয়েও হারালেন তিনি।

আফগানিস্তানের হয়ে ভালো বোলিং করেছেন অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। তিনি ৭ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন। মোহাম্মদ নবী ও রশিদ খান নেন একটি করে উইকেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews